মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঈশা খান চৌধুরীর উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রতিবন্ধি সনাক্তকরণ শিবির। আজ শিবিরটি অনুষ্ঠিত হয় কালিয়াচকের নজরুল ভবনে। আয়োজিত প্রতিবন্ধি সনাক্তকরণ শিবিরে কালিয়াচক ১ নম্বর ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় আড়াই হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা অংশ নিয়েছিলো। কেন্দ্র থেকে ৮ জনের একটি মেডিক্যাল টিম উপস্থিত ছিলেন এই শিবিরে। বিনামূল্যে প্রতিবন্ধি জিনিস দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা।
মালদা